শিরোনাম

South east bank ad

সাতক্ষীরায় আমদানি বাড়লেও কমেনি শুকনো মরিচের দাম

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

সাতক্ষীরায় আমদানি বাড়লেও কমেনি শুকনো মরিচের দাম

ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখার তথ্যানুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে এ বন্দর দিয়ে শুকনো মরিচ আমদানি হয়েছে ১৭ হাজার ২৭৮ টন।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে শুকনো মরিচ আমদানি। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মসলাপণ্যটির আমদানি বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ব‌্যবসায়ী ও আমদানিকারকরা জানিয়েছেন, বাজারে চাহিদা বাড়ায় শুকনো মরিচের আমদানি বেড়েছে। তবে আমদানি বাড়লেও দাম কমেনি পণ্যটির।


ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখার তথ্যানুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে এ বন্দর দিয়ে শুকনো মরিচ আমদানি হয়েছে ১৭ হাজার ২৭৮ টন। যার মূল‌্য ৪৭৮ কোটি ৯১ লাখ টাকা। পণ্য‌টি গত অর্থবছরের একই সময় ১১ হাজার ৫৭০ টন আমদানি হয়। যার মূল‌্য ছিল ৩১৮ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শুকনো মরিচ আমদানি বেড়েছে ৫ হাজার ৭০৮ টন।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মেসার্স ফতেমা স্টোরে গতকাল খুচরা পর্যায়ে কেজিপ্রতি শুকনো মরিচ বিক্রি হয় ৪০০ টাকায়। এক মাস আগেও যা একই দামে বিক্রি হয়েছে। আমদানি বাড়‌ার পরও দাম না কমার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার হোসেন জানান, পাইকারিতে দাম স্থিতিশীল থাকায় খুচরা বাজারে পণ্যটির দাম অপরিবর্তিত রয়েছে।

সাতক্ষীরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, যেকোনো পণ্যের আমদানি বাড়লে বাজারে সাধারণত দাম কমে। কিন্তু বন্দরে আমদানি বাড়লেও শুকনো মরিচের দাম কেন কমেনি তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: