শিরোনাম

South east bank ad

সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সিইও পদে নুরুল আলম চৌধুরীকে পুনর্নিয়োগ

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সিইও পদে নুরুল আলম চৌধুরীকে পুনর্নিয়োগ

সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্নিয়োগ পেয়েছেন মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। কোম্পানির পরিচালনা পর্ষদের এ নিয়োগে অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের নন-লাইফ বীমা খাতে নুরুল আলম চৌধুরীর ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে কানাডিয়ান এডুকেশন সেন্টার থেকে সিজিএ সনদ লাভ করেন। বীমা, হিসাব, কর, ভ্যাট, ইসলামী বীমাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও পেশাগত সনদ রয়েছে তার।

পেশাগত কাজে নুরুল আলম চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ২৭টি দেশ সফর করেছেন।

BBS cable ad

বীমা এর আরও খবর: