শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত-

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত-



উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরন এবং কৃষিপণ্য রপ্তানী সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন ও পরিচালনা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গত ৩১ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক পিএলসি’র মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: