শিরোনাম

South east bank ad

সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি- এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি- এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত



শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস, আর্থিক পরিকল্পনা, নিরাপদ ব্যাংকিং এবং ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর সিলেট শাখার উদ্যোগে রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘আর্থিক সাক্ষরতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত সেমিনারে শিক্ষার্থীদের আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল করে তুলতে সঞ্চয়ের গুরুত্ব, ব্যাংকিং সেবা ব্যবহারের বিভিন্ন দিক, নিরাপদ ডিজিটাল লেনদেন, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা, ঋণ ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতারণা থেকে নিরাপদ থাকার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।


অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোশারফ হোসেন, ডেপুটি শাখা ব্যবস্থাপক জাহিদুল হক, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ এবং রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সেমিনারের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্থিক সচেতনতাবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


শিক্ষার্থীদের আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সঞ্চয়, নিরাপদ ব্যাংকিং ও দায়িত্বশীল ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে আইএফআইসি ব্যাংকের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: