সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা পরিশোধে ট্রাস্ট ব্যাংকের বাংলা কিউআর
ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, নতুন ডায়নামিক বাংলা কিউআর সুবিধার মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা সহজ, নিরাপদ ও ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যাবে।
সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা পরিশোধ আরো সহজ ও ডিজিটাল করতে ডায়নামিক বাংলা কিউআর চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, নতুন ডায়নামিক বাংলা কিউআর সুবিধার মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা সহজ, নিরাপদ ও ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যাবে।
এ উদ্যোগের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে ব্যাংকের অঙ্গীকার আরো জোরদার হয়েছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তোলার সরকারি লক্ষ্য বাস্তবায়নেও সহযোগিতা করবে ট্রাস্ট ব্যাংক।


