শিরোনাম

South east bank ad

অগ্রণী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে “Strategic Management for Sustainable Banking: Risk Mitigation, NPL Reduction, Credit Growth and Business Expansion” শীর্ষক সেমিনার

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

অগ্রণী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে “Strategic Management for Sustainable Banking: Risk Mitigation, NPL Reduction, Credit Growth and Business Expansion” শীর্ষক সেমিনার

রাজধানীর অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই)-এ আয়োজিত এ সেমিনারে অগ্রণী ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, পরিচালক মুজাফফর আহম্মদ, এফসিএমএ ও মো. সাঈদ কুতুব, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম, উপব্যবস্থাপনা পরিচালকগণ, ঢাকাস্থ মহাব্যবস্থাপকগণ এবং ঢাকা সার্কেল-১ ও ২-এর কর্পোরেট শাখা ও অঞ্চল প্রধানসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সেমিনারে টেকসই ব্যাংকিং, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, শ্রেণীকৃত ঋণ (NPL) হ্রাস, ঋণ প্রবৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি সুশৃঙ্খল ও টেকসই উন্নয়নের মাধ্যমে অগ্রণী ব্যাংককে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: