বাংলা QR সম্প্রসারণে ঝিনাইদহে ইউসিবি'র সচেতনতামূলক সভা!
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করার লক্ষ্যে ইউসিবি'র উদ্যোগে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো “বাংলা QR সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামসুল আরেফীন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা। তিনি বাংলা QR-এর ব্যবহার, সুবিধা এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য এর সম্ভাবনা তুলে ধরেন।
বিশেষ অতিথি সুফিয়া আক্তার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি, বাংলা QR-এর মাধ্যমে মার্চেন্টদের সহজে পেমেন্ট গ্রহণ এবং গ্রাহকদের দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সুযোগ সম্পর্কে বক্তব্য রাখেন। পাশাপাশি ডিজিটাল লেনদেন সম্প্রসারণে UCB-এর বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ইউসিবি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন পণ্য ও সেবার মার্চেন্ট আউটলেট, যেখানে উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা বাংলা QR স্ক্যান করে সরাসরি পণ্য ক্রয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা গ্রহণ করেন।


