শিরোনাম

South east bank ad

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ থেকে শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে নিজেদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকরা।
রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।


ওই বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে গভর্নরকে জানান। একই সঙ্গে ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি অবহিত করেন।

এ সময় ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে রয়েছে বলে জানান গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যাতে প্রয়োজন অনুযায়ী তাদের আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: