শিরোনাম

South east bank ad

ব্যাংক এশিয়ার মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্যাংক এশিয়ার মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন ডেভেলপমেন্ট (সিসিপ)’ প্রকল্পের আওতায় মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। মাসব্যাপী এ কর্মসূচির সফল সমাপ্তি শেষে গত ২৯ সেপ্টেম্বর অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, পিআই (এসআইসিআইপি) মোহাম্মদ ওয়াসিম এবং ব্যাংক এশিয়ার হেড অব এসএমই মোহাম্মদ সাইফুদ্দৌলা।

মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা এবং ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও তারা ভূমিকা রাখতে সক্ষম হবেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: