শিরোনাম

South east bank ad

ড. মনিরুল ইসলাম আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ড. মনিরুল ইসলাম আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্রের ২০২৭-২৮ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী ড. মনিরুল ইসলাম। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রকৌশলীদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। ড. মনিরুল ইসলাম বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইইউবিএটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ড. মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞানচর্চায় যুক্ত রয়েছেন। তার নেতৃত্বে আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতির ভিত্তিতে ছয় বছরের জন্য বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) স্বীকৃতি অর্জন করেছে।

আইইবি দেশের প্রকৌশলীদের বৃহত্তম পেশাজীবী সংগঠন। প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা, প্রযুক্তিগত অগ্রগতি এবং প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করে। বিশেষ করে জাতীয় উন্নয়ন, নীতিনির্ধারণী আলোচনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইইবি ঢাকা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ড. মনিরুল ইসলাম আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আইইউবিএটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির প্রত্যাশা, তার নেতৃত্বে আইইবি ঢাকা কেন্দ্রের কার্যক্রম আরো গতিশীল হবে এবং প্রকৌশল শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রসারে নতুন উদ্যোগ নেয়া সম্ভব হবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: