বিশেষ-ছাড়ে-ডায়াগনস্টিক-সেবা-পাবেন-মধুমতি-ব্যাংকের-কর্মকর্তা-ও-কার্ডধারীরা
গ্রাহকদের বিশেষ ছাড়ে ডায়াগনস্টিক সেবা দিতে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অনকোস মোলবায়োল লিমিটেডের সঙ্গে সম্প্রতি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের সব কর্মকর্তা ও কার্ডধারীরা অনকোস মোলবায়োলের ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সেবায় বিশেষ ছাড় পাবেন। মধুমতি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সফিউল আজম, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে অনকোস মোলবায়োলের পক্ষে ছিলেন রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়ামের এমডি মো. আবু শাহরিয়ার জাহেদী এবং কসমিক এন্টারপ্রাইজের লিড—ডায়াগনস্টিক বিজনেস আখতার জামিল আহমেদ ও ম্যানেজার সজয় কান্তি সাহা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মকর্তা ও কার্ডধারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে মানসম্মত ডায়াগনস্টিক সেবা দেয়ার অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে মধুমতি ব্যাংক।


