শিরোনাম

South east bank ad

গ্রাহকদের ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ন্যাশনাল লাইফের

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

গ্রাহকদের ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ন্যাশনাল লাইফের

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তার গ্রাহকদের প্রায় ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। কক্সবাজারের একটি হোটেলে গতকাল ‘ম্যানেজার্স কনফারেন্স’ শীর্ষক সম্মেলনে সংশ্লিষ্ট চেকগুলো হস্তান্তর করা হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাসুদ হোসেন, বিলকিস নাহার, রাজিয়া সুলতানা, মাহমুদ হাবীব জামান, শাহীনুর মিনহাজ চৌধুরী এবং এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘ন্যাশনাল লাইফ যথাসময়ে গ্রাহকের দাবি পরিশোধ করে। প্রতিষ্ঠানটির প্রিমিয়ামের অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শিল্প ও ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগের পাশাপাশি সরকারি বন্ডেও বিনিয়োগ করা হয়।’

আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ জানান, বীমা মানুষের আর্থিক ও সম্পদের নিরাপত্তা দেয়। তাই মানুষের পাশাপাশি সম্পদেরও বীমা থাকা প্রয়োজন।

ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন বলেন, ‘গ্রাহকের বাড়িতে গিয়ে বীমার অর্থ পৌঁছে দেয়ায় কোম্পানির প্রতি মানুষের আস্থা বাড়ছে। কিছু বীমা কোম্পানি সময়মতো গ্রাহকের অর্থ পরিশোধ করতে না পারায় আস্থার সংকট তৈরি হয়েছে।’ তবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক গ্রাহকের দাবি পরিশোধের উদ্যোগ নেয়ায় এ অনিশ্চয়তা কাটবে ও এ খাতে জনআস্থা ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ন্যাশনাল লাইফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস, ডিএমডি মো. আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার এবং তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: