শিরোনাম

South east bank ad

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে অগ্রণী ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে অগ্রণী ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল



জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এবং আত্মত্যাগকারী শহীদদের স্মরণে অগ্রণী ব্যাংক পিএলসি.-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে অগ্রণী ব্যাংক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার, রুবানা পারভীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করতে এবং দেশের কল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের সদস্য ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।


অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: