এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন
নতুন স্থানে গ্রাহকদের আরো উন্নত, আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালকরা।
এছাড়া এসময় শাখা প্রাঙ্গণে এবি ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি


