রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সুশাসন জোরদারে পিআইটি পুনর্গঠন
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সুশাসন জোরদার করতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) অ্যাকশন প্ল্যানের আওতায় গঠিত প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম (পিআইটি) পুনর্গঠন করেছে অর্থ বিভাগ। রবিবার (২৫ অক্টোবর) অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১-এর বাজেট শাখা-৩ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) তা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্গঠিত পিআইটি ৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘কম্পোনেন্ট-৯: স্ট্রেনদেনিং অব স্টেট-ওউনড এন্টারপ্রাইজেস গভর্ন্যান্স’-এর কার্যক্রম বাস্তবায়নের জন্য এ টিম পুনর্গঠন করা হয়েছে।
পাঁচ সদস্যের পুনর্গঠিত পিআইটিতে রয়েছেন : রহিমা বেগম, অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান), অর্থ বিভাগ মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত সচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অনুবিভাগ-১আ. ত. ম. আব্দুল্লাহেল বাকী, যুগ্মসচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-৩ অধিশাখা মোহাম্মদ হাবিব উল্লাহ, উপসচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-১ অধিশাখা এবং মোহাম্মদ সোহরাব হোসেন, পরিচালক, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শাখা-১ অর্থ বিভাগ প্রণীত পিএফএম অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করাই এ কম্পোনেন্টের মূল লক্ষ্য।


