সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণ করে পুরস্কার পেলেন ৫ বিকাশ গ্রাহক
বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী পেয়েছেন ১ লাখ ৮০ হাজার টাকার মোটরবাইক কুপন।
যুক্তরাজ্য থেকে ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স গ্রহণ করে পুরস্কার পেয়েছেন বিকাশের পাঁচ গ্রাহক। বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী পেয়েছেন ১ লাখ ৮০ হাজার টাকার মোটরবাইক কুপন। অন্য চারজন পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার ও ১৫ হাজার টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১-৩১ আগস্ট পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে বিভিন্ন ধাপে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স গ্রহণকারী স্বজনদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বর্তমানে বিশ্বের ১৭০টির বেশি দেশ থেকে ১৪২টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে ২৮টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটলমেন্টের পর দেশে থাকা স্বজনদের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পৌঁছে যাচ্ছে। এ অর্থ ক্যাশ আউটের ক্ষেত্রেও কম খরচের সুবিধা রয়েছে। দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় আড়াই হাজার এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে প্রতি হাজারে ৭ টাকা চার্জে রেমিট্যান্সের অর্থ ক্যাশ আউট করা যাচ্ছে।


