শিরোনাম

South east bank ad

বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন চিংফেং ঝাং। তিনি আজ ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সংস্থাটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন চিংফেং ঝাং। এ সময় তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারি আরো জোরদার, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপ এবং বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) প্রণয়নে নেতৃত্ব দেবেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ঝাং বলেন, বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। গত কয়েক দশকে বাংলাদেশ স্থিতিশীলতা ও উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: