শিরোনাম

South east bank ad

রূপালী লাইফ উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

রূপালী লাইফ উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

বীমা খাতের তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা কামরুন্নেসা ঝর্ণা তার কাছে থাকা ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করেন তিনি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৪৮৫ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪৭৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর আগে ২০২৪ হিসাব শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ও ২০২৩ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। এছাড়া ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে কোম্পানিটি। ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ২০২০ হিসাব বছরে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ১৩ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি মোট ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ২০১৮ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। আগের হিসাব বছরে ৮ শতাংশ নগদের পাশাপাশি ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং বর্তমানে পরিশোধিত মূলধন ৩০ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৪ হাজার ২৩৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৭ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

বীমা এর আরও খবর: