সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা
সম্মিলিত ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।
রাষ্ট্রমালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে গতকাল এ সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
সম্মিলিত ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। পাশাপাশি বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কেএম জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।


