উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৯০ পয়সা।
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক শাদমান সাকিব দীপ্র তার মা জাকিয়া সুলতানার কাছ থেকে উপহার হিসেবে ১ হাজার ৭৫৩টি শেয়ার পেয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে এসব শেয়ার হস্তান্তর করা হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৯০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬৬ টাকা ৮০ পয়সায় ।


