শিরোনাম

South east bank ad

সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮৭ কোটি ডলার

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮৭ কোটি ডলার

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই সংখ্যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪০ কোটি টাকা।

রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৮৭ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহে শূন্য দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছরভিত্তিক হিসাবে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: