রূপালী লাইফের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
বীমা খাতের তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা কামরুন্নেসা ঝর্ণা তার কাছে থাকা ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৪৮৫ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪৭৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ও ২০২৩ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। এছাড়া ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে কোম্পানিটি। ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ২০২০ হিসাব বছরে মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ১৩ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি মোট ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ২০১৮ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। আগের হিসাব বছরে ৮ শতাংশ নগদের পাশাপাশি ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।


