শিরোনাম

South east bank ad

সাউথ এশিয়া ইনসিওরেন্সের মেরিন কার্গো বীমা দাবি পরিশোধ

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

সাউথ এশিয়া ইনসিওরেন্সের মেরিন কার্গো বীমা দাবি পরিশোধ

সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের বীমা গ্রহীতা মেসার্স হ্যামকো লেদারস লিমিটেডকে মেরিন কার্গো বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি কোম্পানির মতিঝিল শাখার বীমা গ্রহীতা প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার মো. মাসুদ পারভেজ ও ম্যানেজার মো. গোলাম মোস্তফার কাছে এ চেক হস্তান্তর করেন সাউথ এশিয়া ইনসিওরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী।

এ সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার প্রধান মোহাম্মদ মোকলেছুর রহমান খান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোরশেদ হাসান, এসইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও দাবি ও পুনর্বীমা বিভাগের প্রধান মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

BBS cable ad