বৈশ্বিক বীমা প্রিমিয়াম বাড়বে ১-২ শতাংশ
বিশ্ববাজারে বীমা প্রিমিয়াম বাড়বে আগামী দুই বছর। সুইস রের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়, ২০২৭ সালে জীবন বীমা-বহির্ভূত প্রিমিয়াম ১ শতাংশ এবং ২০২৮ সালে ২ শতাংশ বাড়তে পারে। চলতি বছর এ খাতে প্রবৃদ্ধির হার থাকবে দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে আগামী দুই বছর জীবন বীমার প্রিমিয়াম বাড়বে অন্তত ২ শতাংশ।
সুইস রে আরো জানায়, চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৬ শতাংশ। ২০২৭ সালে তা বেড়ে ২ দশমিক ৮ শতাংশে উঠতে পারে। তবে ২০২৮ সালে আবার কমে ২ দশমিক ৬ শতাংশে নামার পূর্বাভাস দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ আগামী বছর বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট যোগ করতে পারে। খবর আনাদোলু


