আইসিবির নবম ও দশম গ্রেডের কর্মকর্তাদের ফাউন্ডেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) যোগদানকৃত নবম ও দশম গ্রেডের কর্মকর্তাদের তিন কর্মদিবসব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ অনুষ্ঠিত হয়েছে। ১০ ১২ নভেম্বর আইসিবির প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও উপব্যবস্থাপনা পরিচালক মো. হাসান ইমাম। এছাড়া প্রশিক্ষণ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক মো. মাহবুব হাসান কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


