শিরোনাম

South east bank ad

এপেক্স স্পিনিং মিলসের উৎপাদন বন্ধ

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এপেক্স স্পিনিং মিলসের উৎপাদন বন্ধ

বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের উৎপাদন কার্যক্রম গতকাল থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলমান শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

উৎপাদন পরিবেশ ফিরে আসামাত্রই আবার কারখানায় উৎপাদন কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে এপেক্স স্পিনিং। উৎপাদন কার্যক্রম চালু হলে তা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ডিএসইকে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির এপেক্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৭ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৮১ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এপেক্স স্পিনিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৩৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ১১ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এপেক্স স্পিনিংয়ের ইপিএস হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৩ টাকা ১ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৩৭ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩৮ পয়সায়।

১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিংয়ের অনুমোদিত মূলধন ৩০ কোটি, পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ ও রিজার্ভে রয়েছে ৬০ কোটি ৯৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৪ লাখ। এর ৫০ দশমিক ৭০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৬৭, বিদেশী বিনিয়োগকারী দশমিক ২৫ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৩৩ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: