শিরোনাম

South east bank ad

বে লিজিংয়ের চেয়ারম্যান পুনর্নিযুক্ত হলেন ফাতেমা জহির মজুমদার

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বে লিজিংয়ের চেয়ারম্যান পুনর্নিযুক্ত হলেন ফাতেমা জহির মজুমদার

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন ফাতেমা জহির মজুমদার। আগামী মেয়াদের জন্য তাকে চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্তির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।


গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ২৩৩তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার শুরুতে কোম্পানির স্বতন্ত্র পরিচালক মো. হাবিবুল্লাহ মঞ্জু চেয়ারম্যান হিসেবে ফাতেমা জহির মজুমদারের নাম প্রস্তাব করেন। পরে পরিচালনা পর্ষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে তার পুনর্নিযুক্তি অনুমোদন করেন।

ফাতেমা জহির মজুমদার দীর্ঘদিন ধরে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ও নিরীক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন নারী উদ্যোক্তা হিসেবে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন।

তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ থেকে ফরাসি ভাষায় সনদ অর্জন করেছেন।

সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন ফাতেমা জহির মজুমদার। এছাড়া দায়িত্ব পালন করছেন গুলশান লেডিস ক্লাব, ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সেন্টার, টাইগার ট্যুরস লিমিটেড, ব্লু ফ্লায়িং একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে। দুই দশকের বেশি সময় ধরে তিনি যোগাযোগমূলক ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে অবদান রাখছেন। পাশাপাশি ঢাকার আমেরিকান সেন্টারে ইংরেজি ভাষার প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: