শিরোনাম

South east bank ad

মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীরা ব্লুস্কাই হেলথে পাবেন ২০-৩০% পর্যন্ত ছাড়

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীরা ব্লুস্কাই হেলথে পাবেন ২০-৩০% পর্যন্ত ছাড়

মিডল্যান্ড ব্যাংক পিএলসির ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী গ্রাহকরা এখন থেকে ব্লুস্কাই হেলথ লিমিটেডের প্যাথলজি, রেডিওলজি ও ইমেজিং সেবায় ২০-৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার এবং স্কাই হেলথের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।


এমওইউ অনুযায়ী, রাজধানীর মহাখালী টিবি গেটসংলগ্ন ডায়াগনস্টিক ও মেডিকেল কনসালট্যান্সি সেন্টার ব্লুস্কাই হেলথে মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারী ইনডোর রোগীদের জন্য প্যাথলজি, রেডিওলজি ও ইমেজিং সেবায় রয়েছে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়। অন্যদিকে কার্ডধারী আউটডোর রোগীরা একই ধরনের সেবায় সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড় পাবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের কার্ডস বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান, জনসংযোগ বিভাগের প্রধান ও আরডিডির কো-অর্ডিনেটর মো. রাশাদুল আনোয়ার এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সজল আহমেদ। এছাড়া ব্লুস্কাই হেলথের পক্ষে আরো ছিলেন করপোরেট সেলস বিভাগের প্রধান কে এম আতওয়ার হোসেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: