দেশ গার্মেন্টসের পর্ষদ সভা আজ
বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
AKIJ Board Advertisement
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৩ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৮৯ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৭ টাকা ২ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৮ পয়সা।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে দেশ গার্মেন্টস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরে ইপিএস ছিল ৪০ পয়সা।
দেশ গার্মেন্টস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।
দেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের পথিকৃৎ দেশ গার্মেন্টস ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি ও পরিশোধিত মূলধন ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭ কোটি ৪৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ লাখ ৮৮ হাজার ৩৪২। এর ৫৪ দশমিক ৯৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কাছে ৪ দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৪০ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে।


