শিরোনাম

South east bank ad

সায়হাম টেক্সটাইলের ১৫৬ কোটি টাকার লেনদেন

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

সায়হাম টেক্সটাইলের ১৫৬ কোটি টাকার লেনদেন

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪৭ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের গত সপ্তাহে ১৫৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের ৪ দশমিক ৪১ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে সায়হাম টেক্সটাইলের শেয়ারদর দাঁড়িয়েছে ৪২ টাকা ৫০ পয়সায়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।


আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪৭ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৭৫ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সায়হাম টেক্সটাইল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৫১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৭৭ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় হয়েছে ৫১ পয়সা, যা আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৬৩ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৩৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৪ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সায়হাম টেক্সটাইল মিলস। আলোচ্য হিসাব বছরে সায়হাম টেক্সটাইলের ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ১ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪০ পয়সায়।

২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সায়হাম টেক্সটাইল মিলস। সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও সমাপ্ত ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: