রাজনৈতিক সংঘাতের বাইরে রাখতে হবে পোশাকশিল্প
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে রাজনৈতিক সংঘাত ও দলীয় স্বার্থের বাইরে রাখার আহ্বান উঠেছে। রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ এবং শিল্পকারখানায় সহিংসতা অব্যাহত থাকলে দেশের রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতি মারাত্মক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, একটি দেশের শিল্পায়ন শুধু উদ্যোক্তাদের বিনিয়োগের ওপর নির্ভর করে না; এর জন্য প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য, নীতির ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা। সরকার পরিবর্তন হলেও দেশের উৎপাদন ও রপ্তানির প্রধান খাতগুলোকে রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার বানানো উচিত নয়। সম্প্রতি ডেইলি অবজার্ভারের এক প্রতিবেদনে একথা বলা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, সীমান্তের ওপার থেকে পরিচালিত কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।


