শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু আজ

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু আজ

তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করতে বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় মানিকগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তাদের চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হচ্ছে আজ রবিবার।
তিন দিনের এই কার্যক্রমে উদ্যোক্তাদের ব্যাবসায়িক পরিকল্পনা ও সম্ভাবনা মূল্যায়ন করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্বরা।

৮ থেকে ১০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আবেদনকারী তরুণদের সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে অর্থায়নের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) কর্মসূচির লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গতিশীলতা আনা। এ কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের ব্যাবসায়িক উদ্যোগ যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মানিকগঞ্জের উদ্যোক্তা বাছাই কার্যক্রমে মূল্যায়নকারী হিসেবে অংশ নেবেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

এ ছাড়া মূল্যায়নে থাকবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও বাছাই কার্যক্রম নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জের আবেদনকারীদের চূড়ান্ত মূল্যায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ের জেলাগুলোতে ব্যাপক সাড়া পাওয়ার পর দেশের বাকি ৫৬ জেলায়ও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ চলছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: