তিন প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে সরকার
আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের আওতায় সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি ও জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেড থেকে এলএনজি সংগ্রহ করা হবে।
শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ এবং ‘অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র পৃথক দুটি বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদিত হয়।
রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রয়োজনে প্রতিষ্ঠানটি থেকে অতিরিক্ত এলএনজি সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।