শিরোনাম

South east bank ad

মূলধন বাড়াতে বিনিয়োগকারীদের অনুমোদন নেবে পূবালী ব্যাংক

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মূলধন বাড়াতে বিনিয়োগকারীদের অনুমোদন নেবে পূবালী ব্যাংক

তথ্যানুসারে, মূলধন বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন নিতে আজ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম করবে পূবালী ব্যাংক।

পূবালী ব্যাংক পিএলসির পর্ষদ ব্যাংকটির অনুমোদিত মূলধন বিদ্যমান ২ হাজার কোটি থেকে বাড়িয়ে ৪ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। মূলধন বাড়াতে ব্যাংকটির সংঘ বিধি ও সংঘ স্মারকের সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রয়োজন হবে। এ সিদ্ধান্তে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আজ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, মূলধন বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন নিতে আজ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম করবে পূবালী ব্যাংক। ইজিএমে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়ার পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেও অনুমোদন নেবে ব্যাংকটি।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৯ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৭০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯০ পয়সায়।

২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পূবালী ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩২ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক। আলোচ্য হিসাব বছরে পূবালী ব্যাংকের ইপিএস হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: