শিরোনাম

South east bank ad

বাংলাদেশ শিশু হাসপাতালকে মাইক্রোবাস দিল পূবালী ব্যাংক

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশ শিশু হাসপাতালকে মাইক্রোবাস দিল পূবালী ব্যাংক

করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে একটি মাইক্রোবাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি হাসপাতালের বোর্ডরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী মাইক্রোবাসের চাবি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলামের কাছে হস্তান্তর করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক ড. এমএ কামাল, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান অধ্যাপক ড. মাহবুবুল হক, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ, পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুনির হোসাইন এবং উপপরিচালক (হাসপাতাল) ডা. মো. আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া পূবালী ব্যাংকের পক্ষে ছিলেন মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তরের অঞ্চল প্রধান একেএম আব্দুর রকীব; ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা এবং সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘পূবালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয়; বরং দেশের মানুষের কল্যাণে দায়িত্বশীল কাজ করে যাচ্ছে। বিশেষত শিশুদের চিকিৎসাসেবায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে একটি মাইক্রোবাস উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ ভবিষ্যতেও দেশের স্বাস্থ্য, শিক্ষা ও মানবকল্যাণে পূবালী ব্যাংকের সিএসআর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: