শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকের উত্তরা শাখার গ্রাহক সমাবেশ

 প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইসলামী ব্যাংকের উত্তরা শাখার গ্রাহক সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উত্তরা শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর উত্তরায় শাখা প্রাঙ্গণে বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ-আলম। এ সময় আলোচনায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নং সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ। এছাড়া স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের উত্তরা শাখাপ্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ।

সমাবেশে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, আইনজীবী ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মো. আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং হিউম্যান আপিল ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার কান্ট্রি ডিরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: