শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন

অন্তর্ভুক্তিতেই অগ্রগতি’—এ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী ‘আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন’ শুরু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং সেবাবহির্ভূত মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে মাসব্যাপী এ ক্যাম্পেইন চলবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে সব পর্যায়ের মানুষের অংশগ্রহণ বৃদ্ধিপূর্বক দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: