শিরোনাম

South east bank ad

ঢাকা ব্যাংকের বার কাউন্সিল উপশাখার উদ্বোধন

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ঢাকা ব্যাংকের বার কাউন্সিল উপশাখার উদ্বোধন

ঢাকা ব্যাংক পিএলসি তার ৩৯তম উপশাখা হিসেবে ‘বার কাউন্সিল উপশাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে, যা ব্যাংকের লোকাল অফিসের অধীনে পরিচালিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ বার কাউন্সিল ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ওসমান এরশাদ ফয়েজ উপস্থিত ছিলেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল; ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য জয়নুল আবেদীন এবং ঢাকা ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আহসান। এছাড়া ব্যাংকের পক্ষে আরো ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) একেএম শাহনাওয়াজ এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আখলাকুর রহমান, মোস্তাক আহমেদ, শেখ আবদুল বাকের, এএমএম মঈন উদ্দিন, এসএম আবদুল্লাহ হিল কাফি, মোকাররম হোসেন চৌধুরী ও মো. ওয়ালিউল ইসলামসহ সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার কাউন্সিল উপশাখা থেকে গ্রাহকরা ইউটিলিটি বিল পরিশোধ, নিজস্ব হিসাব থেকে অন্য হিসাব ও অন্যান্য ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তরসহ অন্যান্য ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এর মধ্য দিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার আরো জোরদার করেছে ঢাকা ব্যাংক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: