কক্সবাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট এনগেজমেন্ট মিটিং অনুষ্ঠিত
কক্সবাজার জেলায় ‘এজেন্ট
এনগেজমেন্ট মিটিং’-এর সফল আয়োজন সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। দেশে প্রথমবারের
মতো এমন আয়োজনে অংশ নেন কক্সবাজার ও
লোহাগাড়া অঞ্চলের এজেন্টরা।
৫ এপ্রিল ২০২৬ আয়োজিত এই উদ্যোগটি এজেন্ট ব্যাংকিং খাতের
বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে
ফলপ্রসূ আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি
ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং
চ্যানেলস নাজমুর রহিম, হেড অব
এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান, রিজিওনাল কোঅর্ডিনেটর
ফয়সাল ইসলাম, টিম লিড সাইফুল ইসলামসহ এই অঞ্চলের অন্যান্য কর্মকর্তা ও এজেন্টরা।
আয়োজনে এজেন্টদের মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে
বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা করা হয়। একই সঙ্গে এই বিষয়গুলোর কার্যকর সমাধান
এবং কৌশলগত দিকনির্দেশনাও প্রদান করা হয়, যা ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবার মানোন্নয়ন,
কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা
করবে।
আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল— মাদার অ্যাকাউন্টের
নির্দিষ্ট ব্যালেন্স বজায় রাখা ও অবৈধ লেনদেন পরিহার, নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য
অর্জনে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ, এজেন্ট ব্যাংকিং
কার্যক্রমে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, গ্রাহকের যথাযথ কেওয়াইসি
নিশ্চিত করা, রিস্ক-ফ্রি অ্যাকাউন্ট
খোলা, ডিজিটাল লেনদেনের কার্যকর মনিটরিং, নতুন গ্রাহক অনবোর্ডিংয়ে সক্রিয় উদ্যোগ,
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট পুনরায় সচল করা এবং কমপ্লায়েন্স ও
রেগুলেটরি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা।
এ ধরনের অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং
কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে ব্র্যাক
ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।


