শিরোনাম

South east bank ad

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৫তম সভা

 প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৫তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪১৫তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় বেশকিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালকরা মো. সানাউল্লাহ সাহিদ, খন্দকার শাকিব আহমেদ, এ কে আজাদ, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম, মোয়াম্মেল এ চৌধুরী এবং শাহনাজ সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো আবুল বাশার উপস্থিত ছিলেন।
AKIJ Ceramics Advertisement

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: