কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে।
তবে কোম্পানি দুটির পক্ষ থেকে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে উসমানিয়া গ্লাস শিট ও মেঘনা পেট।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২২ জুন ডিএসইতে উসমানিয়া গ্লাসের শেয়ারদর ছিল ৩৭ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৫৬ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসেবে গত ১৫ দিনে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২২ জুন ডিএসইতে মেঘনা পেটের শেয়ারদর ছিল ৬৫ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৮৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসেবে গত ১৫ দিনে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩১ শতাংশ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) উসমানিয়া গ্লাসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ২ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে উসমানিয়া গ্লাসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৯২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৭৩ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি উসমানিয়া গ্লাসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭০ টাকা ৬ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮০ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি মেঘনা পেট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭০ টাকা ৪৩ পয়সা।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি মেঘনা পেট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৩ টাকা ১৮ পয়সা।


