এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
আইসিএমএল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুনসহ পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবসিডিয়ারি কোম্পানি ‘আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল)’ ২৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল কোম্পানির প্রধান কার্যালয় কাকরাইলে অনুষ্ঠিত হয়েছে।
আইসিএমএল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুনসহ পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে হোল্ডিং প্রতিষ্ঠান আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, মহাব্যবস্থাপকরা, আইসিবির অন্যান্য সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আইসিবি ও কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, করপোরেট অ্যাডভাইজরি, ট্রাস্টি ও কাস্টডিয়ান সেবা, অ্যারেঞ্জার সেবা এবং বিনিয়োগ হিসাব ও টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান (টিআইপি) পরিচালনার মাধ্যমে পোর্টফোলিও ব্যবস্থাপনাসহ বিভিন্ন ধরনের বিনিয়োগ সেবা দিচ্ছে।
আইসিএমএলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩২৯ কোটি ৬৫ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৮২৮ কোটি টাকা। কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে


