শিরোনাম

South east bank ad

৯৭ শতাংশ মিউচুয়াল ফান্ডেরই দর বেড়েছে

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

৯৭ শতাংশ মিউচুয়াল ফান্ডেরই দর বেড়েছে

দর অপরিবর্তিত ছিল একটি মিউচুয়াল ফান্ডের। এদিন ডিএসইতে দৈনিক লেনদেন ১৮ শতাংশ বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন পুঁজিবাজারে লেনদেন হওয়া ৩৩টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২টির শেয়ারদর বেড়েছে। দর অপরিবর্তিত ছিল একটি মিউচুয়াল ফান্ডের। এদিন ডিএসইতে দৈনিক লেনদেন ১৮ শতাংশ বেড়েছে।
AKIJ Advertisement

এদিন ৩৩টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৫ শতাংশের বেশি দর বেড়েছে ১০টি মিউচুয়াল ফান্ডের। ফান্ডগুলো হলো আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১, আইসিবি এমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবিএএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ও এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।

গতকাল ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৯৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৯৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৯ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, এলএইচবি, পূবালী ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার।

ডিএসইতে গতকাল ৬৫৫ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৫৬ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৬২টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত ছিল ৪৭টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৬ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৪ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ব্যাংক খাত ১২ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১১ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। আর পঞ্চম অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ২ শতাংশ।

গতকাল সব খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ৬ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩, সিমেন্ট খাতে ১ দশমিক ৯, জীবন বীমা খাতে ১ দশমিক ৬ ও বস্ত্র খাতে ১ দশমিক ৫ শতাংশ।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৪৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৬৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৪৬টির ও দর অপরিবর্তিত ছিল ২৬টির।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: