শিরোনাম

South east bank ad

টেকনো ড্রাগসের শেয়ারদর কমেছে ১৪ শতাংশ

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

টেকনো ড্রাগসের শেয়ারদর কমেছে ১৪ শতাংশ

২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১৩ দশমিক ৮৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৫ টাকা ৫০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৪১ টাকা ২০ পয়সা। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) টেকনো ড্রাগসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৮ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে টেকনো ড্রাগসের ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৮ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে টেকনো ড্রাগসের ইপিএস হয়েছে ২ টাকা ৯৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫০ পয়সায়।

টেকনো ড্রাগসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭১ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৮৮। এর ৬২ দশমিক ৭১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৮৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: