ব্র্যাক ব্যাংকের অর্থায়ন সুবিধা পাবেন হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পরিবেশকরা
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের পরিবেশকদের জন্য বিশেষায়িত অর্থায়ন সুবিধা চালু করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির পরিবেশকরা সহজ শর্তে কার্যকর মূলধন পাবেন, যা দৈনন্দিন ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে সহায়ক হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ-সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অং কিয়ান হক টেরেন্স, পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. এমদাদুল হক, বিক্রয় ও বিপণন পরিচালক সামীর জাকারিয়া এবং ট্রেজারি ফাইন্যান্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. মুনির হোসেন উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন; কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট ১) ও ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সের প্রধান আলমগীর হোসেন এবং হোলসেল ব্যাংকিংয়ের ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান একেএম ফয়সল হালিম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে এসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ এবং শিল্প খাতের সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার প্রত্যাশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।


