শিরোনাম

South east bank ad

সাত হাজার রেস্তোরাঁর বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

সাত হাজার রেস্তোরাঁর বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ

দেশের প্রায় সাত হাজার রেস্তোরাঁর বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। সুলতানস ডাইন, পিজ্জা বার্গস ও চিলক্সের মতো জনপ্রিয় প্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়।
অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোকে গোয়েন্দা নজরদারিতে আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ইতিমধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ২৯টি প্রতিষ্ঠানের বিক্রির তথ্যে বড় ধরনের অসংগতি পেয়েছেন ভ্যাট গোয়েন্দারা। এসব প্রতিষ্ঠানের দাখিল করা ভ্যাট রিটার্ন ও অনলাইন বিক্রির তথ্যের মধ্যে কোটি কোটি টাকার গরমিল পাওয়া গেছে।

গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যমতে, সুলতানস ডাইনের মিরপুর-৬ শাখায় ভ্যাট রিটার্ন ও প্রকৃত বিক্রির হিসাবে ১৪ লাখ টাকার অসংগতি রয়েছে।
অন্যদিকে, পিজ্জা বার্গারের সাতটি শাখায় এ গরমিলের পরিমাণ ৮৪ লাখ টাকা।

ফুডপান্ডা, ফুডি ও পাঠাওয়ের কাছ থেকে রেস্তোরাঁগুলোর তালিকা সংগ্রহ করা হয়েছে। গোয়েন্দাদের ধারণা, সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইন অর্ডারের বড় একটি অংশের তথ্যও গোপন করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের বিক্রির তথ্য যাচাই করে ভ্যাট ফাঁকির প্রকৃত চিত্র বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: