শিরোনাম

South east bank ad

এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারের রদবদল

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারের রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করেছে।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার আরো ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের সই করা প্রজ্ঞাপন ও অফিস আদেশে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

আদেশে বলা হয়, এসব কর্মকর্তাদের যেসব কর্মস্থলে পদায়ন করা হয়েছে, ওই কর্মস্থলে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তার অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হলো।

এ ছাড়া বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা তার পূর্ববর্তী পদের দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব (যদি থাকে) হস্তান্তর করে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব প্রদানকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: