শিরোনাম

South east bank ad

আকিজ রিসোর্সের দুই কারখানা পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আকিজ রিসোর্সের দুই কারখানা পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দলটি কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।

নারায়ণগঞ্জে আকিজ রিসোর্সের মালিকানাধীন আকিজ সিমেন্ট ফ্যাক্টরি ও আকিজ এসেনশিয়ালসের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। মঙ্গলবারের এ সফরে দুই দেশের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, উৎপাদন দক্ষতা বৃদ্ধি ও টেকসই শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে শিল্প গ্রুপটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দলটি কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ও শিল্প পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন আকিজ রিসোর্সের কর্মকর্তারা। প্রযুক্তির কার্যকর ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দুই দেশের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়।

আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, ‘রাষ্ট্রদূত ও জার্মান দূতাবাসের প্রতিনিধি দলকে আমাদের উৎপাদন স্থাপনাগুলোতে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। এ ধরনের মতবিনিময়কে আকিজ রিসোর্স অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত যোগাযোগ দুই দেশের মধ্যে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে সহায়ক হবে।’

অন্যদিকে আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘বাংলাদেশের শিল্প খাত ক্রমান্বয়ে আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় প্রযুক্তি, পণ্যের গুণগত মান, দক্ষতা এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মান রাষ্ট্রদূতের এ সফর আমাদের উৎপাদন সক্ষমতা ও শিল্প কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।’

রাষ্ট্রদূতের পরিদর্শনকালে আকিজ রিসোর্সের ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান ও ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আকিজ বিল্ডিং সলিউশনসের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সুব্রত কুমার সিংহ, আকিজ এসেনশিয়ালস লিমিটেডের প্লান্ট হেড মো. আরিফুল ইসলাম, আকিজ সিমেন্টের প্লান্ট হেড মো. হাবিবুর রহমান, সাসটেইনেবিলিটি বিভাগের লিড মো. রাহাজুল আমিন ও কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: