শিরোনাম

South east bank ad

এনএসইউতে তিন দিনব্যাপী ফার্মা ফেস্টের সমাপনী

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এনএসইউতে তিন দিনব্যাপী ফার্মা ফেস্টের সমাপনী
ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস (আইসিপিএস) এবং বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এ উৎসবের থিম ছিল ‘‌ইনোভেশন ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) শেষ হয়েছে তিন দিনব্যাপী এনএসইউ ফার্মা ফেস্ট। এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ফার্মাসিউটিক্যাল ক্লাব ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের ফার্মেসি অনুষদের যৌথ উদ্যোগে ১৩তম ‘এনএসইউ ফার্মাফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস (আইসিপিএস) এবং বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এ উৎসবের থিম ছিল ‘‌ইনোভেশন ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’। ‘‌ টেকসই’ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত এ উৎসবের স্লোগান ছিল ‘‌আজকের সঞ্চয়, আগামী দিনের সমৃদ্ধি’।


উৎসবজুড়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও অলিম্পিয়াড প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, স্টল প্রদর্শনী ও ‘‌ফার্মা ওয়াক’ অনুষ্ঠিত হয়। ১৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথম রানার্স-আপ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানার্স-আপ হয়। ১৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত ফার্মা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ও প্রথম রানার্স-আপ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আর দ্বিতীয় রানার্স-আপ হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গত ১০ অক্টোবর শুরু হওয়া এ উৎসবের সমাপনী ছিল গতকাল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী। তিনি বলেন, ‘ফার্মেসি বিভাগের ২০ বছরে এনএসইউ থেকে বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট বের হয়েছে, যারা দেশ ও দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ের নামকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এনএসইউ সে ধারা অব্যাহত রাখবে।’
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: