শিরোনাম

South east bank ad

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার

বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।

আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে বা পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়েছে। সে কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়।
আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়ে।

মন্ত্রী বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরো কিছুটা বেশি হওয়ার কথা।

তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: